প্রবাসী কল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী লস এনজেলস ফোবানার প্রধান অতিথি
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
জুয়েল সাদত :
৪০ তম লস এনজেলস ফোবানার অগ্রগতি এগিয়ে চলছে। আর তিন সপ্তাহ পর লস এনজেলস ফোবানার তিন দিনের কনভেনশন শুরু হবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী ।
৪০ তম ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন জানান, প্রস্তুুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। যারা এখনও প্যাকেজ কালেকশন করেন নাই, তারা যেন তাড়াতাড়ি প্যাকেজ কনফার্ম করেন৷ স্থানীয় পর্যায়ের অনেকের নিকট প্রত্যাশা লস এনজেলস ফোবানায় সফলতায় প্যাকেজ কেনা জরুরী। কনভেনর ডক্টর জয়নাল আবেদীন আরো জানান, শেষ প্রস্তুুতির টাচ আপ চলছে৷ বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। মেম্বার সেক্রেটারি ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবাল জানান, হোস্ট কমিটির কাজ এগিয়ে চলেছে। একটা মান সম্পন্ন ফোবানা হবে। কালচারাল চেয়ারম্যান শিল্পী শহিদ আহমদ মিঠু জানান, কালচারাল অনুষ্ঠানের শেষ প্রস্তুুতি চলছে৷ তিন দিনের পুরো অনুষ্টান সেট হয়ে গেছে। সবাই উপস্থিত হলেই সফলতা আসবে।
হোষ্ট কনিটির সভাপতি জনাব মোয়াজ্জেম এইচ চৌধুরী জানান, সব কিছুই চুরান্ত হয়েছে, মন্ত্রী আরিফুল হক চৌধুরী থাকবেন। হোষ্ট কমিটির ডেপুটি কনভেনর হাবিবুর রহমান টিয়া জানান, লস এনজেলস বাসী ঐক্যবদ্ব, ৪০ তম ফোবানা সফলতার দ্বারপ্রান্তে। কমিউনিটির সবার অংশগ্রহণ থাকছে।

সেপ্টেম্বর এর ৪,৫ এবং ৬ ফোবানার ৪০ তম আসর বসবে হলিউড খ্যাত লস এনজেলসে। মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিক আল আমিন লস্কর জানানন,সুভেনির এর কাজ চলমান৷ এখনও বিজনেস প্রমোশন এর সুযোগ রয়েছে। পাবলিসিটি কমিটি এবং মিডিয়া কমিটির সবাই সহযোগিতা করছেন।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ৪০ তম ফোবানায় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরিমনি থাকবেন, আরও থাকবেন বিশ্বকাপের শিল্পী সবজয় সহ ১০০ জন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী ।

সম্মেলনে দেশি-বিদেশি তারকা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি থাকছে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার, নেটওয়ার্কিং, স্বাস্থ্যসেবা, নারী উদ্যোক্তা কর্মশালা, বইমেলা, কাব্যজলসা, সাহিত্য ও কবিতা আসর, ইয়ুথ ও যুব ফোরাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সংস্কৃতিবিষয়ক আলোচনা, ট্যালেন্ট ও ফ্যাশন শো এবং শিক্ষার্থীদের জন্য ফোবানা স্কলারশিপ প্রদানসহ নানা সেগমেন্ট।
ফোবানার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন, ফোবানার ভেটারান সদস্য পেনসিলভেনিয়ার কমিউনিটি লিডার রবিউল করিম বেলাল এবং এক্সিকিউটিভ সেক্রেটারী খালেদ আহমদ রউফ।





