আমিরাতে আগমন উপলক্ষে ইয়াকুব আহমেদকে সংবর্ধনা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৪ 506 views
শেয়ার করুন

লন্ডন থেকে আগত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পুকিডর গ্রামের কৃতি সন্তান ডাক্তার সমুজ মিয়ার বড় ছেলে মোহাম্মদ ইয়াকুব আহমেদের সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শারজাহের নুর আল হেলাল রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের কৃতি সন্তান ও সংবর্ধনা সভার আয়োজন বিশিষ্ট ব্যবসায়ী হাবিজ মিয়া। এনামুল হক এনামের পরিচালনায় প্রধান অথিতি ছিলেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ও আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী এম এ কুদ্দুস খা মজনু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের পৃষ্টপোষক আব্দুল আলিম, সহ সভাপতি আব্দুল আজিজ উজ্জ্বল, কার্যনির্বাহী সদস্য শাহিন আহমদ তালুকদার, কাছম আলী হাসান, আব্দুল মজিদ, ফয়সল আহমদ কয়সাল প্রমুখ।

বক্তব্য রাখেন সানোয়ার আহমদ, মোহাম্মদ আজিজ, মোজাম্মেল হক, এম এ খান, ফজলু মিয়া, আনোয়ার হোসেন, আল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, দ্বিতীয় লন্ডন হিসেবে পরিচিত সিলেটের প্রবাসীরা সব সময় গুনিজনদের সম্মান করতে জানে। এই ধারা আগামীতে অব্যাহত থাকবে।