কুমিল্লা-২, হোমনা-তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের মাসিক সভা
কুমিল্লা-২, হোমনা-তিতাসের মাননীয় সাংসদ সেলিম আহমাদ মেরি এমপির নির্দেশনায় এবং সভাপতি মহিউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের কঠিন পরিশ্রমের মাধ্যমে গঠিত সংগঠন কুমিল্লা-২, হোমনা-তিতাস প্রবাসী কল্যাণ পরিষদ (কেন্দ্রীয়)। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে একটি শাখা কমিটি গঠন করা হয়। আমিরাতে বসবাসরত কুমিল্লা-২, হোমনা-তিতাস প্রবাসীদের নিয়ে গঠিত এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই সঠিক নেতৃত্বের মধ্যে দিয়ে নিঃস্বার্থ ভাবে প্রবাসীদের কল্যাণার্থে কাজ করে চলেছে, এবং ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাবে বলে জানিয়েছেন বক্তারা।
গত বৃহস্পতিবার, ৩রা ফেব্রুয়ারী, ২০২২, মোহাম্মদ আলাউদ্দিন ও তাঁর পুত্র মোহাম্মদ উজ্জ্বল হোসেন এবং জামাতা মোহাম্মদ শফিকুল ইসলামের সম্মিলিত উদ্যোগে আল বাইত আল আরাবী টেইলারিঙে মাসিক সভার আয়োজন করা হয়।
কুমিল্লা-২, হোমনা-তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের আমিরাত শাখার সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং তারেকুল ইসলাম দুর্জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, নুরুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ, মোশারফ হোসেন ফারুক, মনির হোসেন, আয়ুব নবী এবং অলি উল্লাহ।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আবুল হোসেন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক আল আমিন (ঘাড়মোড়া), হানিফ মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফারুক, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ হানিফ, কোষাধ্যক্ষ মাঈন উদ্দিন, সহ কোষাধ্যক্ষ ওমর ফারুক সোহাগ, প্রচার সম্পাদক স্বপন মিয়া, আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সবুজ, সহ ক্রীড়া সম্পাদল রহমতুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক ডালিম মিয়া, সাংস্কৃতিক সম্পাদক জামান, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল আমিন (কলাকান্দি) সহ আরো অনেকে।
অনুষ্ঠানে ‘চিট্টি ব্যবস্থা’ নিয়মে পূর্বে সংগৃহিত কিছু টাকা থেকে লটারি খেলার মাধ্যমে ৪ জন সদস্যকে উপহার দেয়া হয়। সবশেষে বিশেষ নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


