খোরফাক্কানে প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

তিশা সেন তিশা সেন

বার্তা সম্পাদক, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২ 851 views
শেয়ার করুন

আমিরাতে বাহুবল প্রবাসীদের কল্যানে প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা বিশেষ অবদান রাখছে এবং গরিব ও অসহায় প্রবাসীদের সেবায় এগিয়ে আসছে। আর্থিক ও নানা সাহায্যের মাধ্যমে প্রবাসীদের চিকিৎসা ও যারা কোন সমস্যার কারণে দেশে ফিরে যেতে পারছে না বা প্রবাসীর মৃতদেহ দেশে পাঠানো সহ তাদের সহযোগিতা এবং বিভিন্ন আর্থিক সামাজিক উন্নয়নের কাজে এগিয়ে আসছে প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা। প্রবাসীদের কন্টাকাকীর্ন জীবনের মাঝে ক্ষণিকের জন্য হলেও সকলের মধ্যে প্রাণের সঞ্চার করে এমন সংগঠন। এ ধরনের সমিতি তাদের সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে প্রবাসীদের কাজের মনোবলকে আরও উজ্জীবিত করে তোলে। প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খোরফাক্কান শাখা আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এসব বলেন বক্তারা।

প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা খোরফাক্কান শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহম্মদ ছোলেমান মানিকের সভাপতিত্বে এবং শামীম আহাম্মেদ ও দেলোয়ার আহমেদ তানভীরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক শেখ লুৎফুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি বচন মিয়া তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরফাক্কানের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোরফাক্কান শাখার প্রধান উপদেষ্ঠা আজাদ মিয়া এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আকাশ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক শামিম মিয়া, সাংগঠনিক সম্পাদক শামসুল হক মিয়া, অর্থ সম্পাদক আঃ সাত্তার তালুকদার, প্রচার সম্পাদক দেলোয়ার আহমেদ তানভীর, উপদেষ্টা আসলমদ্দীন, সহ অর্থ সম্পাদক দূলন মিয়া তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা লেবু মিয়া, সহ সভাপতি মমিনুল ইসলাম, প্রবাসী বিষয় সম্পাদক বিল্লাল মিয়া, সহ সভাপতি মাসুক মিয়া তালুকদার, উপদেষ্টা মোঃ আসব আলী, ধর্ম সম্পাদক হাফেজ ইউসুফ মিয়া, সহ সভাপতি মাসুক মিয়া তালুকদার, সহ সভাপতি মমিনুল ইসলাম, সহ অর্থ সম্পাদক দূলন মিয়া, সহ প্রচার সম্পাদক মধু মিয়া, সহ প্রচার সম্পাদক হেলাল মিয়া, প্রবাসী বিষয় সম্পাদক বিল্লাল মিয়া, সহ অর্থ সম্পাদক ফেরদৌস মিয়া, সহ প্রবাসী বিষয় সম্পাদক আঃ রহমান, সহ প্রবাসী বিষয় সম্পাদক শারাজ মিয়া, সদস্য শানু মিয়া, রুবেল মিয়া, জুবেদ মুন্সি মিয়া সোহো আরো অনেকে।

গত কয়েক সপ্তাহের মধ্যে কিছু প্রবাসীর লাশ দেশে প্রেরণ সহ নানা সামাজিক কাজে অংশগ্রহণ করেন প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা। ভবিষ্যতেও এমন আরো অনেক মানবিক কাজে সকল দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ। তারা আরো জানান বর্তমানে টিকেট বাণিজ্য, লাগেজ চুরি সহ যে সকল কারণে প্রবাসীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অতীতের মতোই এই সকল কিছুর বিরুদ্ধেই আওয়াজ তুলবে এই সংগঠন। সবসময়ই প্রবাসীদের কল্যানে এবং দেশের ভাবমূর্তি রক্ষা করার উপলক্ষে করা সকল কাজে সংগঠনের সক্রিয় অংশগ্রহণ থাকবে বলেও জানানো হয়। প্রবাসীদের প্রতি তারা আমিরাত সরকারের সকল নিয়ম কানুন মেনে চলারও আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ অংশে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।