বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

তিশা সেন তিশা সেন

বার্তা সম্পাদক, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২ 807 views
শেয়ার করুন

২০০৯ থেকে বর্তমান পর্যন্ত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, সবাইকেই মুজিব কোর্ট পরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। বর্তমানে সুদিন থাকা অবস্থায় শুধু নয়, যারা দুর্দিনেও ‘জয় বাংলা’ বলতে দ্বিধা বোধ করেন নি এবং আওয়ামীলীগ বা বঙ্গবন্ধুর নামের সংগঠন করার সাহস দেখিয়েছেন, তারাই আসল আওয়ামীলীগ করেন এবং তারাই সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শ কে লালন করেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব বলেন বক্তারা।

২৫ জানুয়ারি ছিল বঙ্গুবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে আজমানের নিউ স্পাইসি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএইর সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল গণি চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই উত্তর আমিরাতের সভাপতি আরশাদ হোসেন হিরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিআইপি ইব্রাহীম ওসমান আফলাতুন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নুরুন্নবী রওশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বাবু তপন সরকার, সহ-সভাপতি ড. আবুল ফজল, রাস আল খাইমা শাখার সভাপতি জসিম উদ্দিন মল্লিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সুমন, আমিরাত কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা নিশাত জাহান চৌধুরী নিশু সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও নীতিকে অবলম্বন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন একটি সুশৃংখল সংগঠন হিসেবে দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।