শারজাহে রোকন আল বারাকা ডকুমেন্ট টাইপিং সেন্টারের উদ্বোধন

তিশা সেন তিশা সেন

বার্তা সম্পাদক, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২ 1,104 views
শেয়ার করুন

আমিরাতের ব্যস্ততম কিছু এলাকার মধ্যে প্রসিদ্ধ একটি এলাকা হচ্ছে শারজাহের রোলা। এটি একটি বাঙালি অধ্যুষিত এলাকা। করোনা ভাইরাস চলাকালীন সময়ে নানা ব্যবসা প্রতিষ্ঠান কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও, এর পরবর্তী সময়টিতে অনেক নতুন প্রতিষ্ঠানের সৃষ্টিও হয়েছে। নতুন ব্যবসা প্রতিষ্ঠানের জন্মের সাথেই সৃষ্টি হয় নতুন কিছু কর্মসংস্থানের সুযোগ। টাইপিং সেন্টার ও ট্রাভেল ব্যবসায় এর আগে অন্যান্য দেশের বেশি প্রতিষ্ঠান থাকলেও, বর্তমানে অনেক বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে প্রবাসী বাংলাদেশিরা পাচ্ছেন ভালো সেবা খুব সহজেই। প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দেশের উন্নয়নের চাকা সচল রাখতে এমন সকল দেশীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান উদ্বোধনকালে উপস্থিত বক্তারা।

আল কামিন মিয়ার আজ্মানে এবং শারজাহে আল বারাকা টাইপিং এন্ড ট্রাভেল সেন্টার নামের দুটি প্রতিষ্ঠান রয়েছে। ২৭ জানুয়ারী, বৃহস্পতিবার তৃতীয় প্রতিষ্ঠান রোকন আল বারাকা ডকুমেন্ট টাইপিং এর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজি শফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আল কামিন মিয়া, আব্দুর রহিম, ব্যবসায়ী মোহাম্মদ রুহেল, আব্দুল আজিজ জুয়েল, শেখ মোহাম্মদ সাজ্জাদ তালুকদার, মাহিউদ্দিন, আনোয়ার মিয়া, লুৎফুর রহমান সহ আরো অনেকে।

নতুন প্রতিষ্ঠান নিয়ে জানতে চাইলে আল কামিন মিয়া জানান, আজ্মানের প্রসিদ্ধ এলাকা লাকি রাউন্ডএবাউটের কাছেই একটি প্রতিষ্ঠান ও সারজাহর জনপ্রিয় ‘ইউসুফের বাপের হোটেল’ নামে পরিচিত বাংলাদেশী রেস্টুরেন্টের পাশে আরো একটি প্রতিষ্ঠান রয়েছে। কিছু সময় ধরে বাঙালি অধ্যুষিত এলাকায় কাজ করার পর উনি বুঝতে পারেন প্রবাসী বাংলাদেশিদের ভালো সেবা দিতে এমন আরো অনেক প্রতিষ্ঠান দরকার। উদ্বোধনীতে আসা ভিড়ে বোঝা যায়, রোলার বাংলা বাজার এলাকায় আরো একটি দেশীয় প্রতিষ্ঠান পেয়ে তারাও আনন্দিত। সবাই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের নতুন যাত্রার সফলতা কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।