রাস আল খাইমাস্থ বাংলাদেশী স্কুলে ‘বই বিতরণ উৎসব ২০২২’

তিশা সেন তিশা সেন

বার্তা সম্পাদক, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২ 3,177 views
শেয়ার করুন

২০১২ সাল থেকে দেশে প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’র মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। করোনা মহামারির কারণে এবার বই উৎসব হচ্ছে না। আমিরাতে বই গুলো পরে আসলেও দেশের বই উৎসবের ছোঁয়া যেন এবার দেখা গেলো রাস আল খাইমাস্থ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল প্রাঙ্গনে। কোভিড এর কথা মাথায় রেখে স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীগণ এবং অভিবাবকদের উপস্থিতিতে যেন গোটা মাঠে ছিল ভিন্ন এক উল্লাস। নতুন বইয়ের নতুন গন্ধ সাথে নতুন গল্প পড়তে আগ্রহী ছোট্টমনিদের হাসি যেন সকলের মন কেড়ে নিলো। প্রতিবছর দেশের মতোই প্রবাসে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। সরকারের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে জানান বক্তারা।

২৮ জানুয়ারী, শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত ‘বই উৎসব ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কাউন্সেলর (শ্রম) ফাতেমা জাহান, প্রথম সচিব (শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন) রফিকুল আমিন, কনসাল জেনারেলের সহধর্মিণী আবেদা হোসেন, প্রিন্সিপাল হাবিবুর রহমান, স্কুলের সভাপতি তাজ উদ্দিন, জসিম মল্লিক সহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সহ আগত অথিতিরা।

শিক্ষার্থীরা জানান নতুন বই পেয়ে তারা সকলেই খুবই আনন্দিত। অভিভাবকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বইকে মানুষের বন্ধু বলা হয় আর এই অমূল্য রত্ন সরকার সম্পূর্ণ ভাবে বিনামূল্যে প্রতিবছর শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে গোটা বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন আর এ নিয়ে সকলে গর্বিত বোধ করে।