বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠান

তিশা সেন তিশা সেন

বার্তা সম্পাদক, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১ 1,084 views
শেয়ার করুন

আজকের বাংলাদেশ বিশ্বের নানা সামাজিক সূচকে অনেক দেশের চেয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশ। সে বাংলাদেশে প্রবাসীরা উন্নয়নের সহযোদ্ধা। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের কষ্টার্জিত অর্থের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীরা দেশের সোনার সন্তান কিন্তু প্রবাসীদের কথা বলার একটি প্লাটফর্ম অনেক আবশ্যক। প্রবাসীরা নানা সময়ে প্রতারিত হয়েছেন নানা লোকের কাছে। সরকারের কাছে তাদের কষ্টের কথা পৌঁছাতে এবং তাদের অধিকার এবং সমাধান চাইতে, একটি সংগঠন বর্তমান সময়ের প্রয়োজন। এই সংগঠন শুধু আমিরাতে থাকা প্রবাসীদের নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের কথা বলবে এবং তাদের হয়ে কথা বলবে বলে জানিয়েছেন বক্তারা।

শুক্রবার, ২৯ অক্টোবর আজ্মানস্থ একটি হলরুমে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের আজমান শাখার উদ্যোগে আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জসিম মজুমদার এবং মহিন উদ্দিনের সঞ্চালনায় ও মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংণ্ঠনের প্রধান উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমর ফারুক, শহীদ সরওয়ার, নুরুন নবী খোকন, নুরুল ইসলাম, নাসিরুদ্দিন এবং ইয়াসিন আলী।

ওমর ফারুক কে আহ্বায়ক করে এবং ইয়াসিন আলী কে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মহিন উদ্দিন, নাছির উদ্দিন, জসিম মজুমদার, নুরুন নবী খোকন, শহীদ সরওয়ার, শাহ আলম, নুরুল হক নূর, নাছির উদ্দিন মিলন, কামাল, আলমগীর, জাকির মুন্নি ও নুরুল ইসলাম, মোফাজ্জল, মোতাববীর হোসেন রাজূ, মোহাম্মদ জলিল, তামান সরকার, সোলতানা নুর, গিয়াস মোহাম্মদ, আলি আকবর, জোনায়েদ আলাম, সহ মোট ৮১ সদস্যদের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।