দুবাইয়ে দ্বিতীয় গ্লোবাল সামিটের শুরু

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ 921 views
শেয়ার করুন

৩২ দেশে অবস্থিত এনআরবি সিআইপিদের নিয়ে দ্বিতীয় দুবাই গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুবাইয়ের শেখ জায়েদ এলাকার একটি অভিজাত হোটেলে আজ সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। বাণিজ্যমন্ত্রী, দেশের বাণিজ্য বিদেশের মাটিতেও সম্প্রসারিত হচ্ছে বলে মন্তব্য করেছেন।

এনআরবি সিআইপি এসোসিয়েশন আয়োজিত এ সামিটে বাংলাদেশে বিনিয়োগ আর প্রবাসিদের সম্ভাবনার দিক তুলে ধরা হয়। এ সময় সংগঠনের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান প্রবাসিদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানান।

প্রবাসিকল্যাণ মন্ত্রী এর জবাবে বলেন, বর্তমান সরকার প্রবাসিবান্ধব। সুনির্দিষ্ট প্রস্তাব আর কাঠামো দিলে প্রধানমন্ত্রী তা দ্রুত বাস্তবায়ন করবেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড -১৯ মহামারী সত্ত্বেও, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২০-২১ অর্থবছরে ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার (৬.৮ বিলিয়ন দিরহাম) হয়েছে, যা ২০১৮-১৯ সালে ১.৮৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মোট রপ্তানি ৩২শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫৩.৩১মিলিয়ন মার্কিন ডলার (১.৬৬ বিলিয়ন দিরহাম /৳ ৩৮.৫৯ বিলিয়ন টাকা) হয়েছে ২০১৯-২০ অর্থবছরে যা ২০১৮-১৯ অর্থবছরের ৩৪৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার (১.২৬ বিলিয়ন দিরহাম /৳২৯ বিলিয়ন টাকা) থেকে বেড়েছে, , এক সম্প্রতি প্রতিবেদনে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয় বলেছে।

উদ্বোধনী অধিবেশনে কূটনৈতিক কর্মকর্তাসহ ২০০ টিরও বেশি বিনিয়োগকারী এবং সারা বিশ্বের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিনিয়োগ ও রেমিট্যান্সের সুযোগ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, ডিজিটাল বাংলাদেশ এবং অর্থনৈতিক মিরাকেলস নিয়ে আলোচনা করেন।

এ সময় এনআরবি সিআআপি এসোসিয়েশনের নানাদেশ থেকে আগত সিআইপিদের হাতে সম্মাননা স্মারক তোলে দেয়া হয়।