আজমানের নুয়াইময়িায় হক ট্রাভেলসের যাত্রা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২১ 1,175 views
শেয়ার করুন

বাংলাদেশিরা ট্রাভেল ব্যবসায় এগিয়ে এলে সাধারণ প্রবাসিরা উপকৃত হবে। একই সাথে বাংলাদেশি এসব প্রতিষ্ঠানে সেবা গ্রহণ করলে আয়কৃত টাকা বাংলাদেশের রেমিটেন্স চাকাকে আরো সমৃদ্ধি করবে। তাই আমিরাতে বসবাসরত সকল প্রবাসিকে বাংলাদেশি প্রতিষ্ঠানে সেবাগ্রহণের আহবান জানান বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। তিনি গতকাল আজমানের নুয়াইমিয়া ২ এলাকায় কবি ওবায়দুল হক মালিকানাধিন হক ট্রাভেলসের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

এর আগে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ সূচনা করেন তিনি। এ সময় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবীর সাধারণ সম্পাদক নাছির তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধরী, বাংলাদেশ সমিতি আবুধাবীর সমাজকল্যাণ সম্পাদক আবু তাহের তারেক, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র আজমানের আহবায়ক ইব্রাহিস ওসমান আলফাতুন, বাংলাদেশ বিজনেস ফোরাম আজমানের সভাপতি কামাল হোসেন সুমন খান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, শেখ ফয়সল সিদ্দিক ববি ও লুৎফুর রহমান সহ আরো অনেকে।

এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কবি ওবায়দুল হক বলেন- সাধারণ প্রবাসিদের বিশেস ছাড় থাকবে এ প্রতিষ্ঠানে। তিনি সকল প্রবাসিদের সেবা গ্রহণের আহবান জানান।