বঙ্গবন্ধু কৃষি বিপ্লব করেছিলেন: আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সমিতি শারজাহ শাখা। ২১ আগস্ট শনিবার সন্ধ্যায় সমিতির বঙ্গবন্ধু হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব এম এ বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ এর স্বাবলীল পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তিনি তার বক্তব্যে বলেন জাতির পিতার সোনার বাংলা মানে স্বনির্ভর বাংলাদেশ। জাতির পিতার কৃষি বিপ্লব আর উন্নয়নশীল রাষ্ট্রগঠনের তিক তিনি তোলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের নবনিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি আবুধাবী কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর দুবাই উত্তর আমিরাতের আঞ্চলিক ব্যাবস্থাপক সজল বড়ুয়া,জনতা ব্যাংক শারজাহ শাখার ব্যাবস্থাপক শওকত আকবর ভূইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজাহ্ শাখা’র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল,বাংলাদেশ সমিতি আবুধাবী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার,বাংলাদেশ সমিতি দুবাই এর প্রতিষ্টাতা সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলী,প্রতিষ্টাতা সাংগঠনিক সম্পাদক,শারজাহ সমিতির আজীবন সদস্য ও দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী লীগ ইউ,এ,ই শাখার সহ-সভাপতি তাজ উদ্দিন,নারী নেত্রী লেফট্যানান্ট অবঃ কাজী গুলশান আরা,কমিউনিটি নেতা জি এম জায়গীরদার,শারজাহ সমিতির সহ-সভাপতি প্রকৌশলী শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আবদুল মান্নান,সদস্য মিসেস শেফালি আক্তার আখি,কমিউনিটি নেতা আজম খান প্রমুখ।
ক্বারী আবু রুকিয়ানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত সভায় মান্যবর রাষ্ট্রদূত এবং মান্যবর কনসাল জেনারেল বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাত্রিতে বিপথগামী সেনা সদস্যদের বর্বরোচিত হামলার হত্যাযজ্ঞের কাহিনির প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত সহ সমিতির সদস্যরা।


