বাংলা টিভি, সি প্লাস,কালের কন্ঠ এর সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি, ইউএই প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম আব্দুল মান্নানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সিনিঃ সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ ও উপদেষ্টা মাহাবুব হাসান হৃদয় স্বাক্ষরিত বার্তায় প্রসাস এর পক্ষ থেকে এ শোক প্রকাশ করা হয়।
শোক বার্তায় তারা বলেন, সাংবাদিক আবদুল মান্নানের মায়ের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে এক মেয়ে,নাতু-নাতনি,আত্নীয় -স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মরহুমা ছেনোয়ারা বেগম ২৮ জুলাই বুধবার রাত ১.৩০ টায় চট্টগ্রামের ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে.. রাজিউন)। তিনি গত ২৪ শে জুলাই হতে হাসপাতালে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন। তাঁর নামাজে জানাজা ও দাফন বুধবার সকাল ১১ টায় চট্টগ্রামের রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
তাঁর মৃত্যুতে আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) ছাড়াও আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, আবুধাবি বাংলাদেশ সমিতি, দুবাই গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল কবির চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।


