দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৬ জন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মে ৭, ২০২০ 775 views
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৮২ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৬৭ টি।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।