ফোবানার নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

জুয়েল সাদত জুয়েল সাদত

সাংবাদিক, আমেরিকা

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ 7 views
শেয়ার করুন

৪০ তম লস এনজেলস ফোবানার তৃতীয় দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ফোবানার সেন্ট্রাল কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ৬৭ টি সংগঠনের ভোটাভোটির মাধ্যমে এক বছরের জন্য ২০২৬-২০২৭ সালের ফোবানার নেতৃত্ব নির্বাচিত হন । অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নির্বাচনে এম রহমান জহির চেয়ারম্যান এবং ডক্টর প্রিয়লাল কর্মকার এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হন৷

ফোবানার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে নেতৃবৃন্দ ফোবানাকে আরও কমিউনিটিতে গতিশীল করার প্রত্যয় ব্যাক্ত করেন৷ ঐক্য, স্বচ্ছতা ও নিবেদিত কমিউনিটি সেবার অঙ্গীকার নিয়ে গত ২৭শে সেপ্টেম্বর,২০২৬, ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (FOBANA)-এর নবনির্বাচিত ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন প্রশাসনিক মেয়াদের কার্যক্রম শুরু হয়েছে।
এবারের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ হলেন:
এম রহমান জহির (চেয়ারপারসন), আবীর আলমগীর (ভাইস চেয়ারপারসন), ড. প্রিয়লাল কর্মকার (এক্সেকিউটিভ সেক্রেটারি), এন্থনি পিউস গোমেজ (জয়েন্ট এক্সেকিউটিভ সেক্রেটারি), নাহিদা নাসের ইয়াসমিন (ট্রেজারার)।
কার্যনির্বাহী কমিটির ৯ সদস্যবিশিষ্ট আউটস্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ:
রবিউল করিম বেলাল, ড. জয়নুল আবেদীন, মোহাম্মদ ইকবাল, শাম সুদ্দুহা সাগর, মুহাম্মদ আলী মানিক, মাহবুবুর ভূঁইয়া, মকবুল এম. আলী, বাবুল হাই, ড. আব্দুস সাত্তার।

কার্যনির্বাহী কমিটির ১৭ সদস্যবিশিষ্ট এক্সেকিউটিভ মেম্বার অর্গানিজশন এর নেতৃবৃন্দ:
১. বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন — ইমতিয়াজ আহমেদ পাভেল
২. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান — জাবেদ চৌধুরী
৩. বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া — জসিম উদ্দিন
৪. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি (BAGKC) — রেহান রেজা
৫. ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি — আবু রুমি
৬. BAITPO — শামসুদ্দিন মাহমুদ
৭. ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, DMV — আক্তার হোসাইন
৮. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা — শফিকুল ইসলাম জুয়েল
৯. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (BANT) — হাশমত মবিন
১০. বাংলাদেশ মেলা, ইনক. — তৌফিক এস. খান (তুহিন)
১১. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (BAGWDC) — নুরুল আমিন
১২. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইনক. (BAAI) — দিলশাদ চৌধুরী
১৩. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন — আজমল এ. খান
১৪. ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি — নাদিম ভূঁইয়া অপু
১৫. সুন্দরবন — করিম সালাহউদ্দিন
১৬. বাংলাদেশি আমেরিকান সোসাইটি — মোহাম্মদ এস. হক (সেন্টু)
১৭. বেঙ্গলি বয়েজ কালচারাল অ্যাসোসিয়েশন অব জর্জিয়া — রাসেল ভূঁইয়া
হোস্ট অর্গানাইজেশন ২০২৭:
বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন (ইমতিয়াজ আহমেদ পাভেল)

শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন চিফ ইলেকশন কমিশনার মাহাবুব রহিম রেজা এবং অনুষ্ঠানে ফোবানার বর্তমান ও সাবেক নেতৃত্ববৃন্দ, সাবেক চেয়ারপারসনবৃন্দ, সদস্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ফোবানার উপদেষ্টাবৃন্দ, ফোবানা ইলেকশন কমিটির সদস্যবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে তাঁদের দায়িত্ব গ্রহণ করেন।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারপারসন এম. রহমান জহির তাঁর বক্তব্যে ফোবানার অভ্যন্তরীণ ঐক্য, স্বচ্ছতা, ফোবানার সংবিধান ও অপারেটিং প্রসিডিউর যথাযথভাবে অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আসন্ন ফোবানা কনভেনশনের হোস্ট কমিটির সঙ্গে কার্যনির্বাহী কমিটির ঘনিষ্ঠ সমন্বয় ও সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ
নবগঠিত কার্যনির্বাহী কমিটি সংগঠনের অভ্যন্তরীণ সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করা, সদস্য সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি, ভবিষ্যৎ প্রজন্মের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং উত্তর আমেরিকা জুড়ে বাংলাদেশী-আমেরিকান প্রবাসী কমিউনিটিকে সংযুক্ত ও সেবা করার ফোবানার দীর্ঘদিনের লক্ষ্য ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই শপথ গ্রহণ অনুষ্ঠান ফোবানার নতুন প্রশাসনিক মেয়াদের সূচনা হিসেবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। একই সঙ্গে এটি ফোবানা এবং বৃহত্তর বাংলাদেশী কমিউনিটির সর্বোত্তম স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নবনির্বাচিত নেতৃত্বের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেছে। আগামীর বলয়ে ফোবানা এর কার্যক্রম নিয়ে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।