ম্যানচেস্টার সিটি যুবদলে শান্তিগঞ্জের মহি উদ্দিন, নিজ ইউনিয়নে মিষ্টিমুখ

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ 36 views
শেয়ার করুন

যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান করে নিয়েছেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুরুমপুর গ্রামের সন্তান মো. মহি উদ্দিন। তাঁর এই অর্জনে মিষ্টিমুখ করেছেন দরগাপাশা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজারে সংক্ষিপ্ত পরিসরে আনন্দ সভা ও মিষ্টিমুখের আয়োজন করে ইউনিয়ন যুবদল।

আনন্দ সভায় সভাপতিত্ব করেন দরগাপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখলুছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, ইউনিয়ন বিএনপির সদস্য জুনেদ আহমদ, বিএনপি নেতা হোসেন আহমদ, ইমরুল কয়েছ, ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া, যুবদল নেতা আবু সুফিয়ান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পু ও ছাত্রদল নেতা আল আমীন। বক্তব্যে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান ইউনিয়নের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শামস্ উদ্দিন আহমদ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দ টিপু আলী, ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক কয়েছ মিয়া, যুবদল নেতা তাজ উদ্দিন, রুশন মিয়া, আবুল হাসান, ফারুক মিয়া ও আশরাফ আলী সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে একে অন্যকে মিষ্টিমুখ করিয়ে দেন। সভায় প্রবাসী এই রাজনীতিবিদের উজ্জল ভবিষ্যত কামনা করেন উপস্থিত সকলে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি যুবদলের এই কমিটিতে জিল্লুল হক খানকে সভাপতি ও আ ন ম নাজমুল হোসাইন সুমনকে সাধারণ সম্পাদক করা হয়।