‘কলঙ্কিনী রাধা গানটি গাননি শাহ আবদুল করিম’

সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ 737 views
শেয়ার করুন

অনলাইন স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া ‘বুলবুল’ নামের একটি ছবিতে ব্যবহৃত প্রাচীন লোকগীতি ‘কলঙ্কিনী রাধা’ গানটি নিয়ে ভারতে বিতর্ক তৈরি হয়েছে। ওই গানে হিন্দুদের ভগবান কৃষ্ণকে যেভাবে ‘কানু হারামজাদা’ এবং তার লীলাসঙ্গিনী রাধাকে ‘কলঙ্কিনী’ বলে বর্ণনা করা হয়েছে, সেটাকে বিশেষত উত্তর ভারতে অনেকেই হিন্দুত্বের ওপর আক্রমণ হিসেবেই দেখছেন।

ভারত ও বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিবিসি বাংলার খবরেও বলা হয়েছে গানটি কিংবদন্তি বাউল শিল্পী শাহ আবদুল করিমের কণ্ঠে জনপ্রিয় হয়। কিন্তু এই গানটি শাহ আবদুল করিমের লেখা কিংবা গাওয়া কোনোটিই নয় বলে জানিয়েছেন তার ছেলে ও শিষ্যরা।

প্রয়াত শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল বলছেন, ‘এ গানটি বাবা কেন, তার সমসাময়িক বা পরের সময়েরও কোনো বাউলকে এই গানটি গাইতে শুনেছি বলে মনে হয় না। বাবার অনেকগুলো অগ্রন্থিত গান নিয়ে আমি কাজ করছি, কোথাও এ গানটি আমি পাইনি।’