নুসরাত ফারিয়া ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়ছেন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ 705 views
শেয়ার করুন

নুসরাত ফারিয়া ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়ছেন। বর্তমানে অনলাইনে ক্লাস করছেন নুসরাত। ১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা। চলবে ১৬ জুলাই পর্যন্ত। গত বছরই সম্পন্ন করেছিলেন প্রথম বর্ষ। অভিনয়, উপস্থাপনা, গান কোনোটাই করতে হচ্ছে না এখন। হাতে অগাধ সময়। তবু পড়তে ও পরীক্ষা দিতে একদমই ভালো লাগছে না ফারিয়ার।

নুসরাত ফারিয়া বলেন, লম্বা একটা সময় পার হয়ে যাচ্ছে, মনের মতো কিছুই করতে পারছি না। এর মধ্যে আসছে পরীক্ষা। না দিয়েও উপায় নেই। আর ফাঁকি দিতে চাই না, আমি ফাঁকি বাজ মানুষ না। যত কষ্টই হোক, পরীক্ষা দিয়ে যাচ্ছি। প্রথম দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করছি, বাকিগুলোও ভালো হবে ইনশাল্লাহ।

এদিকে গত মাসে আংটিবদল করেছেন ফারিয়া। করোনার এই সময়ে হবু বরের সঙ্গে চুটিয়ে প্রেম করবেন তারও সুযোগ নেই। টুকটাক শুটিং শুরু হলেও এখনো কোথাও দেখা যাচ্ছে না নুসরাত ফারিয়াকে। স্বেচ্ছা ঘরবন্দি অভিনেত্রী পড়াশোনা করেই সময় কাটাচ্ছেন।