শারজাহে বাংলাদেশী প্রতিষ্ঠান আসরার আল মদিনা উদ্বোধন
আরাধ গ্রুপের ৬ষ্ঠ শাখা হলো এই প্রতিষ্ঠান
সংযুক্ত আরব আমিরাতের শারজাহের প্রাণকেন্দ্র রোলায় শুভ উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান “আসরার আল মদিনা ট্রেডিং এল এল সি”। বাংলাদেশী মালিকানাধীন আরাধ গ্রুপের ৬ষ্ঠ শাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই প্রতিষ্ঠানটি।
গত ২৪ মে রবিবার বিকেল জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন আরাদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আলীম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা হাবিবুর রহমান হাবিব, হাজী শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ জিহাদি, শারজাহের বিশিষ্ট ব্যবসায়ী, এস এম শাহ আলম, রুজেল তরফদার, হুমায়ুন রশিদ, রিপন মজুমদার, তারা মিয়া বাকুল, মির্জা আবু সুফিয়ান, মোফাজ্জল করিম সেবু, আবু সুফিয়ান, ইছমত আলী, মোহাম্মদ আলী সুহেল, সালেহ আহমদ তালুকদার, আবুল কালাম আজাদ, মির্জা হাবিব, রেদওয়ান আহমেদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাদ গ্রুপের পার্টনার মুজাহিদ আলী, প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আল আমিন আহমেদ, ক্রয় প্রতিনিধি আলী হাসান এবং বিক্রয় প্রতিনিধি হাফিজুর রহমান নাসির।
অনুষ্ঠানে বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, প্রবাসে বাংলাদেশীদের ব্যবসায়িক অগ্রযাত্রায় আরাধ গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। “আসরার আল মদিনা ট্রেডিং”-এর মাধ্যমে ব্যবসায়িক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় বক্তারা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের জন্য নতুন ভিসা কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত ভিসা কার্যক্রম চালুর আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ, ব্যবসায়িক সফলতা এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ জিহাদি।


