সৌদিতে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ৩৭১৭ জন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২০ 919 views
শেয়ার করুন
সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৭১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ১১২,২৮৮ জন ও মৃত্যুবরণ করেছেন ৮১৯ জন।
 
আক্রান্তদের মধ্যে বাংলাদেশি নারী-পুরুষের মোট সংখ্যা ১২,৫০০ জনের বেশি। এছাড়া বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন ২৭২ জন।
 
আজ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১,৬১৫ জন, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭,৯৫৪ জন। এছাড়া এখন পর্যন্ত ৩৩,৫১৫ জন চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।