আজমানে খায়ের আল মদীনা রেস্টুরেন্টের ইফতার মাহফিল

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২ 1,024 views
শেয়ার করুন

বাংলাদেশিরা শুধু সুস্বাদু খাবার খেতে পছন্দ করে না বরং সুস্বাদু খাবার অন্যদের খাওয়াতেও পছন্দ করে। আরব আমিরাতের আজমানের শিল্প এলাকা লাকি রাউন্ডের পাশে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান খায়ের আল মদীনা রেস্টুরেন্টের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেছেন বক্তারা।

বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত সভায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আক্তারুজ্জামান মামুন এবং শফিকুর রহমান বলেন, স্বল্প মূল্যে বাংলাদেশি সাধারণ প্রবাসিদের ভাল মানের খাবার দিতে এ প্রতিষ্ঠান সেবা দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী

এ সময় আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ নুরুল আমিন।

প্রতিষ্ঠানটি পুরো রমজান জুড়ে ১০১ পদের ইফতারী আয়োজন করে আসছে। কম দামে ভাল মানের খাবার পেয়ে সাধারণ প্রবাসিরা আনন্দ প্রকাশ করেছেন।