ফ্রান্সে বৈধ কাগজের জন্যে আন্দোলনকারীদের খাবার প্রাদান

লোকমান আহম্মদ আপন লোকমান আহম্মদ আপন

ছড়াকার, লেখক ও সাংবাদিক

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২ 797 views
শেয়ার করুন

ফ্রান্সে রবিবার ২৭ ফেব্রুয়ারি Solidarités Asie France (SAF) এর পক্ষ থেকে বৈধ কাগজের জন্যে আন্দোলনকারী অনিয়মিতদেরকে খাবার প্রদান করা হয়। প্যারিসের নিকটবর্তী মেসো আলফোভিল এ আন্দোলনরত ১৩০ জনকে ’সাফ’ রাতের খাবার প্রদান করে। ফ্রান্সের সুপরিচিত ডাক এবং কুরিয়ার সার্ভিস chronopost এ চাকুরি করা এসব বৈধ কাগজহীন মানুষ প্রায় তিনমাসের বেশি সময় ধরে বৈধ কাগজের দাবীতে এখানে আন্দোলন করে যাচ্ছেন। কাগজহীন, কাজহীন, ঘরহীন এসব মানুষ খোলা আকাশের নিচে দিনেরপর দিন তাবুতে বসবাস করছেন। প্রচন্ড শীত এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে খেয়ে না খেয়ে তারা তাদের ন্যায্য দাবী আদায়ের জন্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের ন্যায্য দাবীর প্রতি পক্ষে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংগঠন তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

ফ্রান্সে বসবাসকারী বৈধ কাগজহীন মানুষের পক্ষে কাজ করা সংগঠন SAF আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে আন্দোলনকারীদের খাবার দেয়ার ঘোষণা দিয়েছিলো। তাদের এই মহতী উদ্যোগে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এসেছেন ফ্রান্সে বসবাসকারী বেশ কিছু সহৃদয়বান বাংলাদেশী এবং বাংলাদেশী বংশদ্ভূত ফরাসী, যারা আন্দোলনকারীদের জন্যে খাবার সংগ্রহ ও প্রদান করেন।

এ প্রসঙ্গে কথা হয় Solidarités Asie France (SAF) র প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়ন এনকের সাথে। তিনি বলেন-ফ্রান্সে ৬ লাখেরও বেশি বৈধ কাগজহীন মানুষ বসবাস করছে, যারা অনেক কষ্টে দিন কাটাচ্ছে। সাফ তার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এসব অনিয়মিতদের ন্যায্য দাবীর প্রতি একাত্নতা ঘোষণা করে আন্দোলন করে যাচ্ছে। তারই ধারবাহিকতায় মানবেতর জীবনযাপন করা এসব মানুষকে খাবার দেয়ার আয়োজন। ফ্রান্সে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে কাগজহীন অসংখ্য বাংলাদেশীও আছেন। আমরা চাই এসব কাগজহীন মানুষ বৈধ কাগজ পেয়ে কাজকর্ম করে সুখে শান্তিতে বেঁচে থাকুক। সাফের এই মহতী আয়োজনে সমর্থন দেবার জন্যে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি রিমা আপা, সালাম ভাই, শরফ সদিউল ভাই, শিপন ভাই আর দুলা আপাকে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, বিডি মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ হাসান মামা, ইয়াকুব ভাই এবং যারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন।

অনিয়মিতদের পাশে Solidarités Asie France ছিল, আছে এবং থাকবে। আগামী ১৩ মার্চ রবিবার সকালে একই স্থানে রান্না করে আন্দোলনকারীদের খাওয়ানো হবে। আপনারাও যে যার মতো পারেন সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসুন।