শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সোহেল তালুকদার সভাপতি ও হোসাইন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার রাত নয়টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে এফআইভিডিবির হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সভাপতি সোহেল, সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—উপদেষ্টা সদস্য কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সিনিয়র সহসভাপতি এম এম ইলিয়াছ আলী, সহসভাপতি হাফিজ মোশাহিদ আহমদ ও সালেহ আহমদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমদ, নাঈম আহমদ, আব্দুল মমিন ও মোহাম্মদ আলী। প্রবাসী সদস্য হিসেবে আছেন মো. শহীদ মিয়া।
সম্মেলন শেষে শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শিল্পপতি এখলিছ খান, প্রেসক্লাবের ভূমিদাতা পরিবারের পক্ষে দলিললেখক লিংকন তালুকদার এবং প্রবাসী সাংবাদিক মো. শহীদ মিয়াকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নতুন কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


