জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থীদের সাফল্য
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে অবস্থিত স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি। ২২ জুন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেওয়া একাডেমির ১২ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেড।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— তৃতীয় শ্রেণির আরাফাত রহমান, রাইসা চৌধুরী, নার্সারি শ্রেণির আসীর আজমাইন এবং সাফওয়ান হুসেন মাসুদ। অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তৃতীয় শ্রেণির আরিয়ান ইসলাম, দ্বিতীয় শ্রেণির মাহমুদুল হাসান রিয়াদ, প্রথম শ্রেণির মোছা. ফারহা জান্নাত মুন্নী এবং নার্সারি শ্রেণির অনুশ্রী আচার্য।
শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের সদস্যরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।


