শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ১৩১ কমিটি গঠন

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬ 53 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলায় কর্মী সম্মেলন করেছে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক পরিষদ। মঙ্গলবার দুপুর ১টায় শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইংল্যান্ড প্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. মঞ্জুর আহমেদ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাও. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ফরিদুর রহমান ফরিদ, সিনিয়র সহ-সভাপতি ইরান উদ্দিন, ফারুক মিয়া, উপদেষ্টা রাধিকা রঞ্জন তালুকদার, রাজা মিয়া, জিয়াউর রহমান তুহিন, মো. হাসান মিয়া, সচেতন নাগরিক পরিষদের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সিতু মিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. তাকবীর হোসেন।
পরে সর্বসম্মতিক্রমে মো. মঞ্জুর আহমেদকে সভাপতি, সিতু মিয়াকে সাধারণ সম্পাদক, মাও. খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও আবদুল ওয়াদুদতে কোষাধ্যক্ষ করে দুই বছর মেয়াদী ১৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া,  সহ-সভাপতি জিয়াউর রহমান তুহিন, বাবুল মিয়া, আজমত শাহ, রেজাউল করিম রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক সবুজ মিয়া, সুয়েব আহমদ, রুকন উদ্দিন, আলা উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বদরুল মিয়া, দিলোয়ার হোসেন, আইন বিষয়ক মনসুর আহমদ, সহ-আইন বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক সামিউল হক ও সহ-দপ্তর সম্পাদক মহেন্দ্র তালুকদার। বাকী ১১০ জনকে রাখা হয় সদস্য পদে।
সব শেষে কমিটির উপদেষ্ঠাদের ক্রেস দিয়ে বরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরিষদের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটিতে দায়িত্ব প্রাপ্ত মঞ্জুর আহমেদ, সিতু মিয়া, খলিলুর রহমান ও আবদুল ওয়াদুদ বলেন, সচেতন নাগরিক পরিষদ সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে। লন্ডন প্রবাসী রাজা ভাই এই সংগঠন পরিচালনা করছেন। ভালো কাজে আমরা সব সময় তাকে সহযোগিতা করবো। উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এমনকি গ্রাম পর্যায়ে মানুষের জনং কাজ করবে সচেতন নাগরিক পরিষদ। আগামী ৯০ দিনের মধ্যে প্রতি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে দেওয়া হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।