শীঘ্রই আসছে বাংলাদেশ ও ত্রিপুরার যৌথ পরিচালনায় মিউজিক ভিডিও তোর ছলনায় নষ্ট জীবন

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ 1,386 views
শেয়ার করুন

সিলেটের জনপ্রিয় গীতিকার আব্দুর রহমান মারুফের, প্রতিনিয়ত চলছে নতুন নতুন গান লিখার কাজ। ইতিমধ্যে তোর ছলনায় নষ্ট জীবন শিরোনামের একটি নতুন গান আসছে ।

গানটিতে কন্ঠ দিয়েছেন আর জে ইউনুস, এছাড়াও গানটির অনবদ্য সুর এর কাজ করেছেন দেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সুরকার সাব্বির বক্তিয়ার। গানটির মিউজিক করেছেন এ এন ফরহাদ এবং মিক্স মাষ্টারের কাজটি করেছেন ডিজে পরাগ বিশ্বাস।

 

ভিডিও পরিচালক হিসেবে কাজ করেছেন ভারতের আর কে মহরম।

 

আব্দুর রহমান মারুফ এবং আর কে মহরম এর গল্পের উপর নির্ভর করেই সম্পূর্ণ হয়েছে মিউজিক ভিডিওটির কাজ। এতে অভিনয় করেছেন ত্রিপুরার জনপ্রিয় মডেল আর কে রাজেশ, প্রিয়াংকা কর, আদিপ্ত সহ অনেকেই।

 

শ্রোতাদের চাহিদার উপর ভিত্তি করে অন্য ধরনের একটি কাজ উপহার দিতে যাচ্ছেন মিউজিক গ্যালারি সেন্টার ইউটিউব চ্যানেলের সদস্যরা।