মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, নতুন বিয়ে করলেন ইভা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২১ 1,209 views
শেয়ার করুন

 

বিশিষ্ট ব্যবসায়ি ও সঙ্গীতশিল্পী মাহফুজুর রহমানের সাথে বিচ্ছিদের পর আবারও বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। গণমাধ্যমকে বিচ্ছেদ ও বিয়ের তথ্য নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইভার বর্তমান স্বামীর সোহেল আরমান ঢাকার ছেলে, পেশায় ব্যবসায়ী।

ইভা বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।’

এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেন ইভা রহমান। বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন তিনি।

বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা হতো মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তবে সেই সংসার অনেক আগে ভেঙে গেছে লোকচক্ষুর আড়ালে। আবারও নতুন করে সংসারও শুরু করেছেন ইভা।