পুত্র সন্তান হয়েছে, আমি খুবই আনন্দিত: শ্রাবন্তী

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১ 1,182 views
শেয়ার করুন

 

টালিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। একটা সময় সিনেমার জন্য আলোচনায় থাকতেন নিয়মিত। তবে এখন তিনি আলোচনায় থাকেন ব্যক্তিগত নানা ইস্যুতে। কখনো সংসার ভাঙা, কখনো নতুন প্রেমে আবার কখনো ছেলের প্রেম প্রসঙ্গে তার নাম উঠে আসে শিরোনামে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও শেয়ার করেও ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।

এবার শ্রাবন্তী শেয়ার করলেন একটি নবজাতকের ছবি। যেটা দেখে মুহূর্তেই চমকে গেছেন সবাই। তাহলে কি আবারও মা হয়েছেন তিনি? না, এমন সংশয় দানা বাঁধার সুযোগ হয়নি। কেননা ক্যাপশনে তিনি পরিষ্কার করে দিয়েছেন সন্তানের পরিচয়।