এফবিসিসিআই প্রেসিডেন্টে মো: জসিম উদ্দিনের সাথে সেন্টার ফর এনআরবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:৫৭ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২১ 733 views
শেয়ার করুন

গতকাল ৩০ মে রবিবার সেন্টার ফর এনআরবি এর সাত সদস্যের এক প্রতিনিধিদল এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিনের সাথে ফেডারেশন ভবনে এক বৈঠকে মিলিত হন। সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইশতিয়াক আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার শাহজাহান খাদেম, সুয়েব চৌধুরী, মাহবুব আনাম, ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক, এবিএম মোস্তাক হোসেন ও রিচার্স টিমের সদস্য সাদাত আহমেদ শাওন।

প্রতিনিধিদল নির্বাচনে বিজয়ের জন্য প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং তাঁর কার্যকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠকে প্রতিনিধিদল বান্ডে বিনিয়োগসহ নানা বিষয়ে প্রবাসীদের সমস্যা, বিমান পরিবহনে বিপর্যয়, করোনা কালে আটকে পড়া প্রবাসীদের পাশে থাকা এবং চাকুরিতে পুনরায় যোগদানে রাষ্ট্রীয় সহযোগিতার পাশাপাশি এফবিসিসিআই এর ভূমিকা গ্রহণ, গরিব প্রবাসীদের লাশ বহনে বিমানের চার্জ আদায়ের সমস্যাসহ নানা বিষয় তুলে ধরেন।


এসময় এফবিসিসিআই প্রেসিডেন্ট মনোযোগ সহকারে বিষয়গুলো শুনেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ ব্যাপারে তিনি এনআরবি সেন্টারে সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এসময় এফবিসিসিআই এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।