স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্টের  তিন পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২১ 620 views
শেয়ার করুন

স্থানীয় তিন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার আলীনগরে এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে তিনটি গরিব পরিবারের জন্য নতুন পাকা ঘর নির্মাণ শেষে এর চাবি হস্তান্তর করা এবং স্থানীয় দুইজন শিক্ষক ও এক মুক্তিযোদ্ধাকে ট্রাস্টের পক্ষ সম্মাননা প্রদান করা হয়েছে।

গত ২৭ মার্চ শনিবার বিকাল ৩ টায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর গ্রামে ট্রাষ্টের প্রধান কার্যালয়ে এই চাবি হস্তান্তর ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার মেম্বার ও প্রজেক্ট ম্যানেজার সিএম আব্দুল্লাহ আরিফের সভাপতিত্বে ও ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মামুন কয়সরের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, ডিএম হাইস্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মকছুছুল আম্বিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মুহিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. মাহফুজুর রহমান মোল্লা, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ফখরুল আলম চৌধুরী, সাবেক সভাপতি ও জিয়াউল বারী চৌধুরী, মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমদুর রহমান খান হিনু, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আহবাবুর রহমান খান শিশু, সাদিউর রহমান চৌধুরী ও রিজন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্টের সিইও মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন আলীনগর গ্রামে ২০ টি পরিবারেকে পাকা বাড়ি নির্মানের ঘোষণা দেন ২০১৯ সালে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপলক্ষ করে ট্রাস্ট নির্মিত ১০, ১১ ও ১২ তম ঘরের চাবি গ্রামের তিনটি গরিব পরিবারেরকে হস্তান্তর করা হয়।