আজমানে সিলেট বিভাগ কাপ ফুটবলের দ্বিতীয় আসর

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১ 522 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২০২১ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ঝাকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেট বিভাগ কাপ ফুটবলের দ্বিতীয় আসরে ৬টি দল অংশ গ্রহণ করে। খেলার ফাইনালে বিয়ানীবাজার একাদশ ও হবিগঞ্জ একাদশ আগামি শুক্রবার মুখোমুখি করবে। এদিকে তৃতীয় স্থানে আছে উম আল কোয়াইনস্থ বড়লেখা একাদশ। এছাড়াও খেলায় অংশ নিয়েছে গোলাপগঞ্জ একাদশ, কুলাউড়া একাদশ ও সুজানগর একাদশ।

শুক্রবার আজমানের হামিদয়া পার্কে শত শত সিলেটীদের মিলনমেলায় পরিণত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুর রব। সংগঠনের সাধারণ সম্পাদক ও বায়ান্ন টিভির এমডি সালেহ আহমদের পরিচালনায় উদ্বোধক ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় পরিষদের কো চেয়ারম্যান আলহাজ্ব জাওয়াদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জাকির আহমদ হাফিজ, হাজী ফখরুল ইসলাম, হাবিবুর রহমান সহ আরো অনেকে।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপেদষ্ঠা প্রকৌশলী আব্দুল কাইয়ূম, কার্যকরী সভাপতি গীতিকবি আজাদ লালন, সহ সভাপতি শেখ মুহিবুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইবরাহিম, সালাহ উদ্দিন মধু, নজরুল ইসলাম, আব্দুল আউয়াল, ফখরুল জামান, আব্দুর রাজ্জাক, লিটন তালুকদার সহ আরো অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্বারী রুকিয়ান, জালাল আহমদ, ইসমত আলী, হাফেজ নুরুল আমিন, আফজাল সাদেকীন আপলু, শাহজাহান আহমদ সহ সংগঠনের আরো নেতৃবৃন্দ।

পরে খেলায় অংশগ্রহণকারীদের বিশেষ পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।