সিলেট মোটর বাইক ওনার্স এসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি
বায়ান্ন টিভি
বৃহত্তর সিলেট তথা বাংলাদেশে মোটরযানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন থাকলেও শুধুমাত্র মোটর বাইক মালিকদের নিয়ে কোন সংগঠন নেই। তাছাড়া অকারণে রাস্তাঘাটে প্রশাসনিক হয়রানি ও মটর সাইকেল চুরি বন্ধে প্রয়োজনীয় পরিকল্পনা, কর্মসূচি ও ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এবং বৃহত্তর সিলেটের মোটর বাইক মালিকদের সামাজিক ও মানবিক কাজে একতাবদ্ধ করার প্রয়াসে সিলেটের কয়েকজন উদ্যোগী তরুণ মোটর বাইক ওনার্স এসোসিয়েশন সিলেট নামে একটি এসোসিয়েশন গঠন করেন।
এতে মোঃ জসিম উদ্দিন কে সভাপতি, জায়েদ আহমদ কে সম্পাদক ও কাজী মুহিবুর রহমান সুমন কে সাংগঠনিক সম্পাদক করে একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রনয়ন সহ বৃহত্তর সিলেটে সদস্য বৃদ্ধি করনে কাজ করবে এবং আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।


