সাভারে গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ, গ্রেফতার ১

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১ 711 views
শেয়ার করুন
রাজধানীর সন্নিকটে সাভার থেকে ১৭ কেজি গাঁজাসহ ১ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।
 
বৃহস্পতিবার(১১ মার্চ) বিকালে সাভারের আমিনবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-৪।
 
র‍্যাব ৪ জানায়, ১৭.৬০ কেজি গাঁজা সহ গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসকে জব্দ করা হয়েছে।
 
গ্রেফতারকৃত আসামী হল কুমিল্লা জেলার মোঃ শাহ আলম (৫৩)। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে অভিনব কৌশলে মাইক্রোবাসে করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডিলারদের নিকট বিক্রয় করে আসছিলো বলে জানায় র‍্যাব।
 
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব ৪ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।