কালিয়ায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত

ফরহাদ খান ফরহাদ খান

বায়ান্ন, নড়াইল

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২১ 608 views
শেয়ার করুন
নড়াইলের কালিয়া উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
 
জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ কোর্সে কালিয়া উপজেলার অন্তর্গত মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার ৩০ জন ছাত্র অংশগ্রহণ করে।
 
মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়। এছাড়া ফুটবল চর্চা অব্যাহত রাখতে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পাঁচটি বিদ্যালয়ে একটি করে ফুটবল বিতরণ করা হয়।
 
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন-চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল গফুর শেখ, ফুটবল কোচ মুকুল চৌধুরীসহ অনেকে।
 
ক্রীড়া অফিসার কামরুজ্জামান জানান, প্রতিভাবান ফুটবল খেলোয়াড় গড়ে তুলতে ৫০জনের মধ্য থেকে ৩০জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। ফুটবল কোচ মুকুল চৌধুরীর তত্ত্বাবধানে এদের মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।