নড়াইল পৌর-সুপার মার্কেট ভেঙ্গে প্রস্তাবিত ৪ লেন সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন  

ফরহাদ খান ফরহাদ খান

বায়ান্ন, নড়াইল

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ 654 views
শেয়ার করুন

 

নড়াইলের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ এলাকায় পৌর-সুপার মার্কেট সহ বিভিন্ন স্থাপনা ভেঙ্গে প্রস্তাবিত ৪ লেন সড়ক নির্মাণের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

 

এ সময় বক্তব্য রাখেন-জেলা যুবলীগের আহবায়ক ব্যবসায়ী ও ঠিকাদার ওয়াহিদুজ্জামান, ব্যবসায়ী নবীর হোসেন, সৈয়দ আহসান কবীরসহ অনেকে।

 

বক্তারা বলেন, নড়াইল শহরের ভেতর দিয়ে চারলেন সড়ক নির্মাণ হলে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়বে। এতে সহায়-সম্বল হারিয়ে ব্যবসায়ীরা পথে বসবে। আমাদের দাবি, শহরের পার্শ্ব দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করা হোক। এতে শহরে যেমন যানজট কমবে, পাশাপাশি ব্যবসায়ীরা কোনো ক্ষতির শিকার হবেন না।

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক যোগাযোগ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।