সাভারে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ 556 views
শেয়ার করুন
ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ চত্বরে একুশের প্রথম প্রহরে উদ্বোধন হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান উদ্বোধন ঘোষণার পর হাজার হাজার মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে যায় মিনারের পাদদেশ। পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহি অফিসার শামীম আরা নিপা, পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর।
 
আরো শ্রদ্ধা জানান পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাভার প্রেসক্লাব, সাভার উপজেলা আওয়ামী লীগ, সাভার পৌর আওয়ামী লীগ, সাভার মডেল থানা পুলিশ, ঢাকা জেলা পুলিশ, সাভার নাগরিক কমিটি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সমাজ উন্নয়ন কেন্দ্র(এসইউকে), বন্ধুর হাট যুব সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, হকার্স লীগ, বিএলআরআইসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
মুহুর্তের মধ্যে ফুলে ফুলে ছেয়ে যায় বেদি।