সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভালোবাসা

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১ 788 views
শেয়ার করুন
নীলফামারীর সৈয়দপুরে ব্যতিক্রমভাবে ভালোবাসা দিবস উদ্যাপন করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার দুপুরে গোলাহাট কবরস্থান ঈদগাহ মাঠে সংগঠনটি ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দিয়েছে।
 
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আজিম, সামিউল, রাজা, শাহজাদা, জীবন, সাজুসহ অন্যান্যরা। সংগঠনটি সময়ের উদ্ভাবনী ধারণা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দিন বদলের চেষ্টায় নিরলস কাজ করে যাচ্ছে। শিশুদের আনন্দ ও উচ্ছাসই তাদের সর্বোচ্চ প্রাপ্তি।
 
সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, এইসব শিশুদের কখনই ব্যাগ কেনার সামর্থ্য ছিল না। আমরা শুধু উপহার দিয়ে শিশুদের সঙ্গে শিক্ষার বন্ধনকে দৃঢ় করেছি। এ ধরনের উদ্যোগ আমরা সবদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।