বিয়ানীবাজার উপজেলায় লুৎফুর- নাহার মেমোরিয়াল গার্ল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন
এম এ জামান এম এ জামান
বায়ান্ন টিভি
নারী শিক্ষার উন্নয়নে অগ্রণী ভুমিকা পালনের আশাবাদ এমপি নরুল ইসলাম নাহিদের
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নে একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের স্বপ্ন পুরনে এগিয়ে এসেছেন একই ইউনিয়নের চন্দগ্রামের আয়া্রল্যান্ড প্রবাসী তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী সাইফুর রহমান বাবলু। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ভূমি ক্রয় ও প্রশাসনিক অনুমোদনের পর আজ ১৭ জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করা হল “লুৎফুর-নাহার মেমোরিয়াল গার্ল স্কুলের”।
দুপুর সাড়ে ১২ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে এই ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এসময় তিনি বলেন লুৎফুর-নাহার মেমোরিয়াল গার্ল স্কুল এ এলাকার মানুষের স্বপ্নের বাস্তবায়ন করে চলেছে। এই শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় নারী শিক্ষার উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করবে। তিনি আয়ারল্যান্ড প্রবাসী আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবলু এই বিশাল দ্বায়িত্ব নেয়ায় ধন্যবাদ জানান।

মহতি এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মকসুদুল ইসলাম আউয়াল, ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, প্রবীণ আওয়ামী লীগ নেতা হারুন হেলাল চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ডিএম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফখরুল আলম চৌধুরী ও জিয়াউল বারি চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, জাতীয় তরুণ সংঘ বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ, আওয়ামী লীগ নেতা মারুফ আহমদ চৌধুরী ও মুহিবুল হাসান এনাম প্রমুখ।
আয়ারল্যন্ড প্রবাসী ব্যবসায়ী সাইফুর রহমান বাবলু তার প্রতিক্রিয়ায় জানান,”আল্লাহ তায়ালার শুকরিয়া আমাকে এরকম একটি খেদমত করার তাওফিক দিয়েছেন। এটি আমার মাতা পিতার নামে প্রতিষ্ঠানটি আল্লাহ কবুল করুন। এলাকা বাসি উপকৃত হলে প্রচেষ্টা স্বার্থক হবে।” তিনি এলাকা বাসির সার্বিক সহযোগিতা কামনা করেন।


