কুলিয়ারচরে যুবলীগের আয়োজনে নির্বাচনী গণ-সংযোগ

আরীফুল ইসলাম আরীফুল ইসলাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১ 719 views
শেয়ার করুন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ কতৃক আয়োজিত এক শুভেচ্ছা ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।
 
আজ ১৩ জানুয়ারী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পৌরসভা নির্বাচনী গণ সংযোগ আগমন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
কুলিয়ারচর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ এমরান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা যুবলীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ সময় বক্তারা বলেন, পৌর নির্বাচনের পর খুব শিগ্রই যুবলীগের কমিটি গঠন করা হবে। এর আগে যার যার অবস্থান থেকে পৌর নির্বাচনের মনোনিত নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করে যেতে হবে। যার কাজ যত ভালো হবে তার জন্য যুবলীগের পদ- পদবী তত উন্নত হবে।