মহিউল ইসলাম জায়গীরদার স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ 899 views
শেয়ার করুন

ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিউল ইসলাম জায়গীরদার গত ২০ ডিসেম্বর কানাডার টরেন্টোতে ইন্তেকাল করেন। দীর্ঘ চল্লিশ বছর সেবা প্রদানকারী এই গুরুজনের শোকে শোকাহত ছাত্রছাত্রী ও এলাকা বাসি আগামী ১৬ জানুয়ারি এক নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

২৬ শে ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন এর উদ্যোগে আয়োজিত নাগরিক সমাজের এক সভায় এই নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক মুহিবুর রহমান এর সভাপতিত্বে পরিষদের হলরুমে এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটর সাবেক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী ও ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে এ পরামর্শ সভায় বক্তব্য রাখেন ২নং গোলাপগঞ্জ সফর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফখরুল আলম চৌধুরী ও জিয়াউল বারি চৌধুরী সাইনু সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভার পক্ষ থেকে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন ডিএম হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিউল ইসলাম জায়গীরদার স্মরণে আয়োজিত আগামী ১৬ জানুয়ারির নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল সফল করার জন্য ছাত্রছাত্রী, শিক্ষক অভিভাবক ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক মাহবুবুর রহমান চৌধুরী।