জৈনপুর চান্দাই এলাকাবাসীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ 594 views
শেয়ার করুন

শীতকাল তার উপর করোনার থাবা জনজীবন স্থবির করে রেখেছে। সত্যপ্রবাহের কনকনে বাতাস সাথে ঘন কুয়াশায় মানুষজন ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছে। এমন অবস্তায় নিম্নআয়ের মানুষজন আছে সবচেয়ে বেশী বিপাকে। দু’বেলা খাবার ঠিকমতো জোগাড় করা যেখানে কষ্টকর সেখানে শীতের কাপড় কেনা অসাধ্য। এই সময় এগিয়ে আসছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পাশাপাশি এলাকাবাসী। জৈনপুর চান্দাই এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকশত অসহায় লোকদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র।

প্রবীণ আওয়ামীলীগ নেতা এলাকার প্রবীন মুরব্বি হাজী জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আফতাবুল কামাল রেকির উপস্থাপনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের সাবেক মেয়র, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত কামরান সাহেবের পূত্র, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমেদ শিপলু।

প্রধান অতিথির বক্তব্যে আরমান আহমেদ শিপলু বলেন, পিতার আদর্শ নিয়ে চিরদিন জনগণের পাশে থাকতে চান, শীতকালের এমন সময়ে সমাজের বিত্তবানদের হাত উজার করে অসহায় ও নিম্ন-আয়ের মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। তার বক্তব্যে আরো বলেন সিলেটবাসীর জন্য বদর উদ্দীন কামরানের দরজা সব সময় খোলা ছিল এবং তা উনার পরিবারের পক্ষ থেকে আজীবন খোলা থাকবে। সুখে দুঃখে সিলেটবাসীর পাশে থাকার প্রয়াস ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মজিদ।

স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত কামরানের জামাতা, জৈনপুর এলাকার বাসিন্দা, তরুন সংগঠক কবির আহমেদ।

উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া হিরা, কামাল উদ্দীন আহমেদ, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানর মিয়া, ওয়ার্ড মেম্বার লয়লু মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী মোঃ অলিউর রহমান, আওয়ামীলীগ নেতা, ফজলুল করিম হেলাল, সাবেক ছাত্রলীগ নেতা স্পেন প্রবাসী আফজাল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বদরুজ্জামান শীশু,
আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুর রহমান সাইফুর, সিলেট জেলা ছাত্রলীগের সাবে সহ-সভাপতি শাহীন আলী, সিলেট জেলা ছাত্রলীগ নেতা বিজয় দে।

উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য দেলোয়ার হোসেন দিলাল, মহানগর ছাত্রলীগ নেতা টুটুল গাজী, দিপন দাস, উজ্জ্বল আহমেদ, উসমান আহমেদ, তপু, ফখরুল, পলাশ দাস সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন।