আসল চিনি ক্যাম্পেইন প্রতিযোগিতায় দেশ সেরা চার প্রতিযোগীকে নিয়ে ৫২ টিভির লাইভ অনুষ্ঠান মঙ্গলবার রাত এগারোটায়
নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বায়ান্ন টিভি
আসল চিনি ক্যাম্পেইনের দূর্বার পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমরান আহমদ, প্রথম রানার্সআপ মেজবা উল হোসেন ও যুগ্মভাবে দ্বিতীয় রানার্সআপ অনিমেশ ধর এবং শহিদুল্লাহকে নিয়ে আজ মঙ্গলবার রাত ১১টায় ৫২ টিভি লাইভ অনুষ্ঠান সম্প্রচার করবে। উপস্থাপনায় থাকবেন ৫২ টিভির নিউজ ডিরেক্টর এম এ জামান। অনুষ্ঠান দেখা যাবে fafecebook.com/52tvhd লিংকে।
উল্লেখ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্প যৌথভাবে গত ৮ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ‘আসল চিনি’ প্রচার কর্মসূচি পরিচালনা করে। এতে চারটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে চারটি আলাদা আলাদা ধাপে সাজানো হয় এই কর্মসূচি। প্রথমত, মিথ্যা ও গুজব সম্পর্কে মানুষকে জানানো, দ্বিতীয়ত মানুষকে শিক্ষিত করে তোলা, তৃতীয়ত মানুষকে সম্পৃক্ত করা এবং মিথ্যা আর গুজবের উৎস বের করে রিপোর্ট করতে অনুপ্রাণিত করা।
কর্মসূচীর আওতায় পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় দেশ সেরা হন সিলেটের এমরান আহমদ বিশেষ জুরি পুরস্কার পেয়েছে জুনায়ানা রহমান মুনতাহা। যৌথভাবে প্রথম রানার আপ শ্যামল সাহা ও মেজবা-উল হোসেন। যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হন শহিদুল্লাহ ও অনিমেশ ধর। গত ১২ নভেম্বর আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এমপি এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ।


