মৌলভীবাজারে বিদেশ গামী ছাত্র-ছাত্রীদের ফ্রি কনসালটেন্সি সুবিধা দিচ্ছে আল হারামাইন

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ 1,010 views
শেয়ার করুন

ইউরোপ, আমেরিকা ও উন্নত দেশ গুলোতে স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিটে যাবার সুযোগ রয়েছে। এক্ষেত্রে অনেক অসাধু  ভিসা এজেন্সি বিদেশগামীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কিন্তু এর সম্পূর্ণ ব্যাতিক্রমীভাবে কাজ করে যাচ্ছে আল হারামাইন স্টুডেন্ট কনসালটেন্সি। ইউরোপের বিভিন্ন দেশে ফ্রি এডিমিশন, ভিসা প্রসেসিংসহ সম্পূর্ণ গাইডলাইন প্রদান করছে একদম ফ্রিতে। কানাডা, ইউকে, ইউএসএ, সুইডেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ইউরোপের প্রায় সকল দেশে তারা ভার্সিটি এডমিশন ও ভিসা প্রসেসিং এ সহযোগীতা করে যাচ্ছে।

এমনকি মেধাবী স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়া যায় এই স্টুডেন্ট কনসালটেন্সিটি। আইইএলটিএস সহ এবং আইইএলটিএস ছাড়া উভয় শিক্ষার্থীদের জন্য তারা ভিসা প্রসেসিং করে থাকে।

আল হারামাইনের চেয়ারম্যান জনাব ফয়সল কোরেশী বলেন বাংলাদেশের শিক্ষার্থীরা যেকোন দেশের শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করতে সক্ষম। আমাদের দেওয়া গাইডলাইন তাদের স্বপ্ন পূরনে সহায়ক ভূমিকা পালন করবে এবং তাদেরকে সব ধরনের সাপোর্ট দেওয়াই আমাদের মূল লক্ষ।

মৌলভীবাজার ব্রাঞ্চের ডিরেক্টর শাহ ফাহিম এবং সৈয়দ শাহ সাব্বির বলেন, গত ১২ বছর যাবথ ইউকেতে অবস্থিত আল হারামাইন ব্রাঞ্চ সফলতার সহিত ইন্টারন্যাশনাল ছাত্র-ছাত্রীদের স্বার্থে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় মৌলভীবাজার ব্রাঞ্চটি বৃহত্তর সিলেট বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে নিরবে কাজ করে যাচ্ছে। স্টুডেন্টদের কল্যাণে কাজ করতে আমরা বদ্ধ পরিকর।