সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থক দুই চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বায়ান্ন টিভি
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও ৩নং ফুলবাড়ি মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
গত ১৬ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য গত ১২ অগাস্ট ২০১৮ সালে গোলাপগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে দ্বায়েরকৃত মামলা নং ০৯ ( জি আর ১৩২/২০১৮) এবং মামলা নং ১০( জি আর ১৩৩/২০১৮) এর অভিযোগ পত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ( ইউনিয়ন পরিষদ ) আইন ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও ৩নং ফুলবাড়ি মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সলকে সাময়িক বরখাস্ত করা হয়।


