মৌলভীবাজারে নবান্ন উৎসব, ঘরে উঠল পাকা ধান

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০ 549 views
শেয়ার করুন

পহেলা অগ্রহায়ণে মৌলভীবাজারে অনুষ্ঠিত হল আমন ধান কর্তন ও নবান্ন উৎসব। এমন উৎসবের আবেশ ছড়িয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে কৃষকের ঘরে উঠল নবান্নের পাকা ধান।

সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন, মৌলভীবাজার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।

এবারে আমন চাষের ভরা মৌসুমে এ অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক অনেকটা কম হয়েছে। এতে মৌলভীবাজার জেলায় বন্যা ও হাওরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়নি। এ সুযোগ কাজে লাগিয়ে জেলার সাতটি উপজেলার কৃষকরা শুরু থেকেই ব্যাপকভাবে রোপা আমন চাষাবাদ করেন। অতিবৃষ্টি, বন্যার কারণে বিগত দশ বছরে যেসব জমিতে কোন আমন ফসল লাগানো যায়নি এবছর এসব জমিতেও আমন চাষাবাদ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে মৌলভীবাজারে এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১ হাজার ২৮০ হেক্টর জমিতে অধিক চাষাবাদ হয়েছে। উৎপাদন ধরা হয়েছে, দুই লাখ ৯০ হাজার মেট্রিকটন চাল। আর প্রতি হেক্টরে উৎপাদন ধরা হয়েছে চার দশমিক ছয় মেট্রিক টন।

ধানকাটায় অংশগ্রহণ করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ, কৃষি উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।