মৌলভীবাজার মশুরিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক বদরুজ্জামান কোরেশীর ইন্তেকাল
নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বায়ান্ন টিভি
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের মশুরিয়া গ্রামের সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিত্ব ও মশুরীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মো: বদরুজ্জামান কোরেশী বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে মৌলভীবাজার ওয়াবদা গেইটস্থ নিজ বাসভবনে গত ১৫ নভেম্বর ভোর ৪:৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মরহুমের প্রথম জানাযা মৌলভীবাজার শহরে এবং নীজ গ্রাম মশুরিয়ায় দ্বিতীয় জানাযা শেষে দাফন করা হয়।
তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লন্ডনের রমফোর্ড রোড আল-হারামাইন হজ্জ ও উমরাহ এর প্রতিষ্টাতা ফয়ছল আহমেদ কোরেশীর পিতা।
মরহুম মোঃ বদরুজ্জামান কোরেশী মশুরিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা শিক্ষক এবং এই মাদ্রাসায় শিক্ষকতা করে অবসরে যান। পরিবারের পক্ষ থেকে ফয়সাল কোরেশী মরহুম পিতার আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।


