বাংলাদেশে কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ 579 views
শেয়ার করুন

বাংলাদেশে কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, ৮ লাখ ৮২ হাজার ৩৩ টি পরিবারকে তালিকা ভুক্ত করা হয়েছে। তাদেরকে জমি ও ঘর দিয়ে পূনবার্সন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

মঙ্গলবার (০৩ নভেম্বর)  দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় শ্রমিক লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা কালে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশে কেউ গৃহ ও ভুমিহীন থাকবে না। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সারাদেশ থেকেই এই তালিকা সংগ্রহ করা হয়েছে। হত দরিদ্র এমন পরিবারকে পযায়ক্রমে দ্রুতই জমি ও ঘর দেয়া হবে।

মত বিনিময় সভায় এসময় শ্রমিক লীগের নেতাকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।