সাভারে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ 631 views
শেয়ার করুন

রাজধানীর সন্নিকটে সাভারে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে সাভারের উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ সদস্য বরকত উল্লাহকে দেখে থানায় খবর দেয় প্রতিবেশীরা। দ্রুত তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিসৎকরা মৃত বলে ঘোষণা করেন।

বরকত উল্লাহ খাগড়াছড়ি জেলায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হামিদ বলেন, কীভাবে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের আগে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।