ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে জেহাদ হোসেন (৩২)নামে যুবকের লাশ একটি ডোবা ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত জেহাদ হোসেন ওই এলাকার মৃত ছোবাহান খলিফার ছেলে।
নিহত যুবকের স্বজনরা ও পুলিশ জানায়, নিহতের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দুই মেয়ে নিয়ে ভাড়া বাসায় আমুয়া বন্দরে থাকেন। রোববার (১ নভেম্বর) বিকেলে নিজ সবজি ক্ষেতে সার দিতে যায় নিহত জেহাদ। এরপর সে আর ফিরে না আসার অনেক খোঁজাখুজি করে স্বজনরা। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পায়। আজ (সোমবার) সকালে স্থানীয়রা সবজি ক্ষেতের কাছে একটি ডোবায় জেহাদের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ডোবা থেকে ওই যুবকের ভাসমান মৃত্যুদেহ উদ্ধার করে। তবে কি কারনে মৃত্যু হয়েছে বা মৃত্যুর রহস্য এখনো খুজে পায়নি পুলিশ।
এ বিষয়ে কাঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে মৃত্যুর রহস্য এখনো আমরা পাইনি। তদন্ত চলতেছে।


