রাসুল (সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কালিয়ায় সমাবেশ

ফরহাদ খান ফরহাদ খান

বায়ান্ন, নড়াইল

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০ 544 views
শেয়ার করুন

ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলের কালিয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ওলামা ও ইমাম পরিষদের আয়োজনে সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে ডাকবাংলো চত্বরে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শাহীদুল্লাহ, কালিয়া পৌর মেয়র মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ওয়াহিদুজ্জামান হীরা, মাওলানা হাসমত উল্লাহ, হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবুজর গিফারী, মাওলানা আবু বকর, মাওলানা আলী হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, মফিজুর রহমান প্রমুখ।

পরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপনের দাবি জানান বিক্ষোভকারীরা।