কুলিয়ারচরে ইমাম-ওলামা পরিষদের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আরীফুল ইসলাম আরীফুল ইসলাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০ 700 views
শেয়ার করুন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ইমাম- ওলামা পরিষদ এর উদ্দ্যোগে আজ ১ নভেম্বর রবিবার বেলা ১১ ঘটিকায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
পৌর এলাকাসহ ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার জনতা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেত হয় কুলিয়ারচর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে। তারপর তৈহিদী জনতার সামনে আলোচনা করেন স্থানীয় ওলামা কেরামগণ।
 
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রেখে বক্তারা বলেন, ফ্রান্সের সকল পণ্য বর্জন করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব হয়ে উঠেছে। এ ছাড়া বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস রাখা যাবেনা। অবিলম্বে ফ্রান্সের প্রধান মন্ত্রীকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে।
 
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফ্রান্সে মহানবীর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করেন স্যামুয়েল পেটি নামে এক শিক্ষক। এতে ক্ষুব্ধ হয়ে তার শিরশ্ছেদ করে এক চেচেন শিক্ষার্থী। এ ঘটনার পরই উত্তপ্ত ফ্রান্স। ৫০টি মসজিদ সহ মুসলিম অধুষ্যিত এলাকায় কথিত উগ্রবাদী ধরতে সাঁড়াশি অভিযানে নামে ফরাসি নিরাপত্তা বাহিনী। ফ্রান্সের সরকারি ভবনে টানানো হয়েছে নবীজির ব্যঙ্গ কার্টুন।
 
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ঘোষণা দেন, আগামীতেও অব্যাহত রাখা হবে মহানবীর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন। এই ঘোষণার পরই ফ্রান্স সহ ইউরোপজুড়ে মহানবীকে অসম্মানের প্রতিবাদে ফুঁসছে মুসলমাগণ।